শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত মহাসম্মেলন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত মহাসম্মেলন
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়ত মহাসম্মেলন

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্লোগান সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মাদারীপুরের শিবচরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ঐতিহাসিক হাজী শরীয়তউল্লাহ (রহ.)-এর আস্তানাসংলগ্ন বাহাদুরপুর ময়দানে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত চলা এ মহাসম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মো. হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মুফতি মোহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম আশরাফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের মহাসচিব মাওলানা এ বি এম এমদাদুল হক, মাওলানা আলী আহমদ চৌধুরী, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা শাহ আলম তালুকদারসহ আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, “হাসিনাকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কথা বলেছিলেন, কিন্তু তিনি তা করেননি। এ কারণে তাকে দিনের আলোতে পালিয়ে যেতে হয়েছে।”

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও একই দাবি জানিয়ে তিনি বলেন, “আপনি একজন মুসলিম। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করুন।”

সম্মেলনে অন্যান্য বক্তারাও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির পক্ষে বক্তব্য দেন। একই সঙ্গে এ দাবিতে জাতীয় সংসদে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: