অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির বৃক্ষরোপণ ও মতবিনিময়

যশোরের অভয়নগরে কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ, খেলাধুলা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (রবিবার) অভয়নগরের বিভিন্ন কলেজে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফাইসাল রশিদ, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ধোপাদী এসএস কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি মো. আবুল হোসেন গাজী, কোষাধক্ষ্য আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কলেজ শিক্ষার সমিতির উপদেষ্টা, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, সময় উপযোগী একটি পদক্ষেপ নেওয়ার জন্য কলেজ শিক্ষক সমিতিকে ধন্যবাদ, এই কার্যক্র যেন অব্যাহত থাকে। পায়রহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ, সাবেক সভাপতি সেলিম ইকবাল বলেন, খেলাধুলার বিকল্প নাই। শরীরচর্চা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধি একটি সময় উপযোগী পদক্ষেপ।
মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফাইসাল রশিদ বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু, বেশি বেশি বৃক্ষ লাগালে গ্রিনহাউস ইফেক্ট থেকে দেশ বাঁচবে। এজন্য বৃক্ষরোপণ যেন অব্যাহত থাকে। কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি মো. আবুল হোসেন গাজী বলেন, এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভয়নগরের সকল কলেজেই বৃক্ষরোপণ, খেলাধুলা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় করা হবে।
ভোরের আকাশ/আ.র