শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

চকরিয়ায় যুবলীগের মিছিল থেকে আটক ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারের চকরিয়ায় নেতাকর্মীদের তৎপরতা দেখা গেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ও দুপুরে পৃথক স্থানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কলিম উল্লাহ কলি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন জিকু, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসিব হোছাইন, সহসম্পাদক রাশেদুল ইসলাম, যুবলীগ নেতা সজীব হোছাইন, নজরুল ইসলাম ও জিয়াবুল করিম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস উল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদেরও দেখা যায়।

অন্যদিকে, বুধবার ভোররাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা যুবলীগ নেতা এনামুল হক মঞ্জুর নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে তিনজনকে আটক করে।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল সিফাত এবং কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরহান মাহমুদের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী ওই মিছিল বের করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মিছিল করেন বলে জানান পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা পশ্চিমপাড়ার বাবুল হোসেন (১৭), পশ্চিম কাহারিয়াঘোনার আরফাত নোমান (১৮) ও খন্দকারপাড়ার বাবু মিয়া (১৭)।

আরও পড়ুন

মাধবপুরে ২৩ কোটি ৮০ লাখ টাকার মেগা প্রকল্প

এদিকে, নবগঠিত মাতামুহুরী উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে কাইছারের নেতৃত্বে নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। ভিডিওটি মাতামুহুরী উপজেলার বদরখালী এলাকার বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: