শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজ

সোলার এক্সপোতে প্রথম ঢাবির দল

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন জারা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এ প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একটি দল। বিজয়ী দলের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন কুমিল্লার দেবিদ্বারের মেয়ে জারা তাসনুভা আলম।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক্সপোর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক জিয়া। দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জারা তাসনুভা আলম ও তাঁর সতীর্থ হুমায়রা তাবাসসুম তুরাজা।

২১ বছর বয়সী জারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম।

জারা জানান, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এ অর্জন পুরো দলের সম্মিলিত পরিশ্রমের ফল। তাঁদের উদ্ভাবিত প্রকল্পটি ভবিষ্যতে দেশের জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি তাঁর বাবা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মেয়ের এমন সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম বলেন, জারা ও তাঁর দলের প্রথম স্থান অর্জন পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে সম্পৃক্ত করার চেষ্টা করছেন তাঁরা।

আরও পড়ুন

খুলনার খানজাহান আলী রোডে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

তিনি জানান, তাঁর দ্বিতীয় মেয়ে সারাহ তাসফিয়া আলম গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। একমাত্র ছেলে আইয়ান মুকতাদির আলম বুয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

সন্তানদের ভবিষ্যৎ সাফল্য ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সবার দোয়া কামনা করেন অধ্যাপক খোরশেদ আলম। দেবিদ্বারের মেয়ে জারার এ অর্জনে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: