শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইলের ডিসপ্লে এবং মাইক্রোবাস উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এক সংবাদ সম্মেলনে জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১১ হাজার ৬০০ পিস ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লেসহ রাসেল মিয়া (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক রাসেল কসবা উপজেলার কল্যাণ সাগর এলাকার বাসিন্দা।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা ও বিজয়নগর থানা পুলিশ চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়।  এ সময় মাইক্রোবাসটি থেকে ৩৭টি বক্সে রাখা ১১ হাজার ৬০০ পিস ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়।  

জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৩২ লাখ টাকা।  এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত হওয়ার অভিযোগে NOAH মাইক্রো, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৯-৩০১৯ বিধি মোতাবেক জব্দ করা হয়।

প্রসঙ্গত, পিসি/পিআর যাচাই করে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১, জিআর- ২৬২/১৯, ধারা-৩৬ (১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর এজাহারে অভিযুক্ত মর্মে তথ্য পাওয়া যায়।  গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ  করা হয়েছে।  মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যানাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াআটক

শেয়ার করুন: