বরিশালে বিএমপির অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে বন্দর থানার ৭নং চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কর্ণকাঠী সাকিনস্থ খয়রাবাদ সেতু সংলগ্ন “নাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ”-এর সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার এসআই (নি.) মো. জাহিদ হাসান। এসময় তার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) দিদারুল ইসলাম, এএসআই (নিঃ) মো. হাসানুজ্জামান, কনস্টেবল কেএম রফিকুল ইসলাম, মো. মেহেদী হাসান খান, মো. ইমাম হোসেন, মো. জুলফিকার হোসেন ও মো. জসিম উদ্দিন।
আটককৃত যুবক মো. সিফাত হাওলাদার (১৭ বছর), সে পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া ইউনিয়নের মোহাম্মদ রফিক হাওলাদার ছেলে। তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/মো.আ.