শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

খুলনা ও কুষ্টিয়া সীমান্তে

বিজিবির অভিযানে ৯১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫৯

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অপরাধ দমনে পৃথক অভিযান চালিয়ে ৯১ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৫৫৪ টাকা ম‚ল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে। এসব অভিযানে ১৫৯ জন আসামিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়। আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি এবং ৯৪ কেজি ২৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের ম‚র্তি। এছাড়া ৪ হাজার ৬৯০ বোতল বিদেশি মদ, ৮ কেজি ৭৭১ গ্রাম হেরোইন, ২১৮ কেজি ৮৯ গ্রাম গাঁজা, ৭৮ হাজার ৯৮২ পিস ইয়াবা, ১ হাজার ৯৪৩ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৪ হাজার ৭৬৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৯ হাজার ৫৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট রয়েছে।

আরও পড়ুন

কুলাউড়ায় প্রবাসীর ঘরে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রয় ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতাম‚লক কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার রোধেও বিজিবি কাজ করছে। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: