মাগুরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বিএনপি নেতা কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে এলাকাবাসীসহ নানা শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিনোদপুর স্কুল মাঠে স্থানীয় বিএনপি নেতা গোলাম আযম সাবুর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহম্মদপুর বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, আখতারুজ্জামান, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকের বর্তমান প্রার্থী পরিবর্তন করে কাজী সালিমুল হক কামালকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
ভোরের আকাশ/জাআ