শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ডিবির অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ডিবির অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম এবং এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রবিবার সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান (ক্রাইম এন্ড আপস)।

ডিবি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে পিরোজপুর সদর থানার ৫নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ম তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়।

এ সময় আসামী মো. মিজানুর জামানের শয়নকক্ষের ওয়াড্রোবের ভেতর একটি কাপড়ের ব্যাগে ২০০ পিস করে প্যাকেটজাত মোট ৬০,০০০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর জামান (৪৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার কচুয়া থানার টেংরাখালী এলাকায়। তিনি বর্তমানে আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করতেন। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বড় কুমিরা এলাকার জেবল হোছেন চৌকিদার বাড়ি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান(ক্রাইম এন্ড আপস) বলেন, আজকে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে, পিরোজপুরে সেটা এ যাবতকালের সবচেয়ে বড় অভিযান। পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাপড়িয়া পট্টি এলাকা থেকে আলহামদুলিল্লাহ মার্কেটের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার মত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরইয়াবা উদ্ধার

শেয়ার করুন: