শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গাজীপুরসহ চার নগর কর্তৃপক্ষ

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গাজীপুরসহ চার নগর কর্তৃপক্ষ
রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গাজীপুরসহ চার নগর কর্তৃপক্ষ

পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম থেকে অভিজ্ঞতা নিতে চায় দেশের চারটি নগর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে রাজশাহীতে তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি এলজিইডি, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও প্রকল্পের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শামা ওবায়েদের নির্দেশনার পর সালথায় বিএনপি-যুবদল-ছাত্রদলের মিছিল

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে পরিবেশ ও উদ্যোগ তারা দেখেছেন, তা প্রশংসনীয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে রাজশাহী এগিয়ে যাচ্ছে। রাজশাহী সফরের অভিজ্ঞতা ও অর্জন গাজীপুর সিটি করপোরেশনের কার্যক্রমে কাজে লাগাতে চান তাঁরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান, রাসিকের সচিব সোহেল রানা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: