শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অসহায় কৃষক আব্দুল লতিফের তিনটি গরু পুড়ে অঙ্গার হয়ে গেছে। এই হৃদয়বিদারক ঘটনায় গোয়ালঘরসহ তাঁর প্রায় ৭ লাখ টাকার সম্পদ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। শেষ সম্বলটুকু হারিয়ে আজ চোখে জল আর বুকভরা হতাশা নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এই প্রান্তিক কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের দেওহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েলের আগুন থেকেই মুহূর্তের মধ্যে সর্বনাশা এই আগুনের সূত্রপাত হয়।

আগুনের লেলিহান শিখা যখন গোয়ালঘর গ্রাস করে, তখন ভেতরে বাঁধা অবস্থায় ছিল লতিফের লালন-পালন করা তিনটি গরু। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ায় কিছুই বাঁচানো সম্ভব হয়নি। পুড়ে ছাই হয়ে যায় গোয়ালঘর ও গবাদিপশুগুলো।

"দুধ বিক্রি করে সংসার চলত, আজ সব শেষ": সরেজমিনে কথা হলে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল লতিফ। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন,"আমি অত্যন্ত গরীব মানুষ। এই তিনটি গরু ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। গাভীর দুধ বাজারে বিক্রি করে যে টাকা পেতাম, তা দিয়েই চাল-ডাল কিনে সংসার চালাতাম। আজ সব পুড়ে ছাই হয়ে গেল। এখন চোখের পানি ফেলা ছাড়া আমার আর কিছুই করার নেই। স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে সামনের দিনগুলো পার করব, কীভাবে তাঁদের মুখে খাবার তুলে দেব—ভেবে পাচ্ছি না।"এছাড়াও আমি আরো তিন লক্ষ টাকার ঋণ গ্রস্থ।

প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের বক্তব্য: ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পাশের সেকান্দরনগর গ্রামের বাসিন্দা মোঃ ওয়াসিম মিয়া। প্রতিবেশী আব্দুল লতিফের এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, "লতিফ আমার পাশের দেওহাটি গ্রামের মানুষ। ওর কষ্ট দেখে মনটা ভেঙে যাচ্ছে। এই শোক সইবার মতো নয়, ওকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই।"

আরও পড়ুন

জয়পুরহাটে পিস্তল ও ম্যাগজিনসহ ১৩ মামলার আসামী গ্রেপ্তার

এদিকে তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শহীদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই গোয়ালঘর ও ভেতরে থাকা গরুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে জানান তিনি।

একটি পরিবারের আয়ের একমাত্র উৎস এভাবে আগুনে পুড়ে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসহায় এই কৃষক পরিবারকে ঘুরে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: