শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় এনসিপির গাড়িবহর উদ্দেশ্য করে বিএনপির ‘ভুয়া ভুয়া’ স্লোগান

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির গাড়িবহর কেরানিহাট স্টেশন অতিক্রম করে কেরানিহাট-বান্দরবান মহাসড়কে ডোকার সময় তারা এ স্লোগান দেন।

জানা গেছে, কক্সবাজারের কর্মসূচি শেষ করে বান্দরবান যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট স্টেশনে নেমে একটি পথসভায় যোগ দেওয়ার কথা ছিল এনসিপির নেতা-কর্মীদের। কিন্তু কক্সবাজার জেলার সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করে চকরিয়ায় মিছিল ও এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে সন্ধ্যার দিকে কেরানিহাট স্টেশনে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এনসিপির গাড়িবহর বান্দরবান মহাসড়কে ডোকার সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দেন।

এ সময় উপস্থিত নেতাকর্মী'রা বলেন, 'কেরানিহাট স্টেশনে এনসিপির নেতা-কর্মীরা একটি পথসভা করার কথা ছিল। কিন্তু কক্সবাজারে তারা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমরা তাদের প্রতিহত করতে কেরানিহাটে অবস্থান নিয়েছিলাম। তাই তারা পথসভা না করে পুলিশি পাহারায় বান্দরবানে চলে গেছে।

সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম বলেন, 'সাতকানিয়াতে এনসিপির পূর্ব ঘোষিত কোন প্রোগ্রাম ছিল না। সময় সুযোগ হলে এনসিপির নেতা-কর্মীদের কেরানিহাটে নামার কথা ছিল। কিন্তু চকরিয়াতে বিশৃঙ্খলা হওয়ায় তাদের দেরি হয়ে গেছে। আমরা নেতা-কর্মীদের রিসিভ করে বান্দরবানে নিয়ে এসেছি। সাতকানিয়া ও লোহাগাড়ায় কোনো সমস্যা হয়নি।'

ভোরের আকাশ/এসএইচ

এনসিপিচট্টগ্রামবিএনপি

শেয়ার করুন: