শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ

মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আমন ধানের জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আমন ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

কৃষকদের অভিযোগ, মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদসহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে সরেজমিনে ধানের জমি পরিদর্শন না করেই অফিসে বসে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে পোকার আক্রমণ প্রতিরোধে সঠিক দিকনির্দেশনা পেতে ভোগান্তিতে পড়ছেন চাষিরা।

উপজেলার কৃষক আবেদ আলী, মুন্সি শফিউল ইসলাম, আকরাম হোসেন ও বিদ্যুৎ হোসেন বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে সময়মতো মাঠপর্যায়ে পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হলে এ ধরনের ক্ষতির আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব হতো। বর্তমানে কারেন্ট পোকার আক্রমণে আমন ধানের ক্ষেত নিয়ে তারা উদ্বিগ্ন।

কৃষকরা আরও জানান, দ্রুত আক্রান্ত জমি পরিদর্শন, পোকার আক্রমণের মাত্রা নিরূপণ এবং প্রতিকারের কার্যকর পরামর্শ না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা। এ পরিস্থিতিতে কৃষি বিভাগের জরুরি হস্তক্ষেপ ও নিয়মিত মাঠপর্যায়ে তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা অখিল চন্দ্র মণ্ডল, মো. এজাদ আলী ও চিত্তরঞ্জন মণ্ডল বলেন, তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের কারেন্ট পোকার আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছেন।

আরও পড়ুন

রামগতির বয়ারচরের বাদশাহ বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন

অন্যদিকে মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ মোকাবিলায় কৃষকদের যথেষ্ট পরিমাণ পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কৃষকদের অভিযোগ ও কৃষি কর্মকর্তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাঠপর্যায়ে কার্যকর তদারকি এবং আক্রান্ত জমিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: