শিরোনাম
সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জন

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১৩১৩ জন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ অর্জন—উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে ও ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। প্রকাশিত ফলাফলে মোট ৪৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে মেয়েদের মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে ছেলেদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৮৫৭ জন। পাসের হার ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁদের মধ্যে ৮২১ জন মেয়ে ও ৪৮২ জন ছেলে শিক্ষার্থী। জিপিএ-৫ অর্জনেও মেয়েদের এগিয়ে থাকার বিষয়টি ফলাফলে স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন

জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন: ত্রাণমন্ত্রী

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ফলাফলে মেয়েদের এই সাফল্য তাদের একাডেমিক অগ্রগতির ধারাবাহিকতার প্রতিফলন। মেয়েদের এ সাফল্য গর্বের বিষয়। তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।

এদিকে এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: