শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধায় হত্যা মামলার মূল আসামী সফিউল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৯ জুলাই) বিকাল ৫টার দিকে র‍্যাব- ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কামারজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সফিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার মৃত তনছের আলীর ছেলে।  তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হত্যা মামলার মূল আসামী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকার এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন হত্যাকন্ডের শিকার খোকন।  এরই এক পর্যায়ে ২০২৩ সালের ১৩ মে ইট ভাটার সদ্দার আলম খোকনের স্ত্রীকে মোবাইল ফোনে জানান তার স্বামী বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন।  খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই গ্রামের (বোট ঘাট) এলাকার বুড়িগঙ্গা নদীর পানিতে খোকনের লাশ ভেসে থাকতে দেখতে পান তার পরিবার।  খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও অপমৃত্যু মামলা রুজু করা হয়।  

পরে ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরোধ জনিত কারণে খোকনের মৃত্যু হয়েছে জানা যায়।  এরপর খোকনের স্ত্রী বুলবুলি বেগম (৩৮) বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।  এরই ধারাবাহিকতায় (৮ জুলাই) রাতে সিপিসি-৩, গাইবান্ধা, র‍্যাব- ১৩, রংপুর অভিযান পরিচালনা করে।  এসময় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকা থেকে ওই মামলার মূল আসামী সফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

গ্রেপ্তারআসামিগাইবান্ধা

শেয়ার করুন: