শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সাতসকালে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি চলন্ত গাড়ির পেছনে সবজি ও ফল ঝোঝাই পিকআপের ধাক্কায় মোহাম্মদ শফিউল নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে৷

নিহত মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা৷ আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে আনারস, পেঁপে, কাঁচামরিচ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল৷ আজ ভোরে মিরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী পিকআপটি ধাক্কা দেয়৷ এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ব্যবসায়ী শফিউল নিহত হন৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, ‘মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে৷ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷’

ভোরের আকাশ/মো.আ.

 

 

চট্টগ্রামসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: