শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে মারধরের ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষকে কেন্দ্র করে এক ইজিবাইক চালককে মারধরের ঘটনায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাদিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৪৫) পটুয়াখালীর বাসিন্দা। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআই খোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় ইজিবাইক চালক ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রাইভেট কারের চালক নাদিম রফিকুলকে কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বন্যার ধাক্কায় বিপর্যস্ত চকরিয়া-মাতামুহুরীর সড়ক ব্যবস্থা

শিমরাইল চিটাগাং রোড এলাকার রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ জানান, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত নাদিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। নাদিম আদমজী বিহারী কলোনি এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জেআ

নারায়ণগঞ্জসড়ক দুর্ঘটনাইজিবাইক চালক

শেয়ার করুন: