শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বোমা হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে ও থানায় সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগি সংগঠন।

মঙ্গলবার বিকেলে কোটালীপাড়া পৌর মার্কেট থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার মৃত্যুদন্ড রায় ঘোষণার পর সোমবার রাতে কোটালীপাড়া থানায় ১টি ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে ২টি ককটেল বিষ্ফোরণে ঘটে। এতে থানায় কর্তব্যরত থাকা অবস্থায় কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২) আহত হয়।

সোমবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ইতোমধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত কাজ শুরু করেছে।

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও কোটালীপাড়া থানা পুলিশ সদস্যেদের সাথে দেখা করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাওসার আহমেদ।

এ সময় খেলাফত মজলিশের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সাব্বির বিন সুলতান, পৌর শাখার সভাপতি মাওলানা আনসার আলী, জেলা যুবমজলিসের প্রশিক্ষণ বিষয়ক বিষয়ক সম্পাদক কাজী মহিবুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

গোপালগঞ্জবিক্ষোভ মিছিল

শেয়ার করুন: