শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

শ্রীপুরে ন্যায্য মজুরি ঘোষণায় গার্মেন্টস শ্রমিকদের আনন্দ মিছিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে মজুরি কমিশনের মাধ্যমে শ্রমিকদের  বেতন বৃদ্ধি করায়   প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা।এসময় ন্যায্য মজুরি ঘোষণার পর উচ্ছ্বাসে মেতেছেন তারা। শ্রমিকরা নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকার ও মালিকপক্ষকে অভিনন্দন জানিয়েছেন ।

শুক্রবার গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলার শিল্পাঞ্চলে শ্রমিকদের অংশগ্রহণে বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে  আনন্দ মিছিল করে তারা।

এসময় শ্রমিকরা কারখানা ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দেয় ন এবং মিছিল করে আনন্দ -উচ্ছ্বাস প্রকাশ করে।দুপুরে মিছিল করে গাজীপুর সদর উপজেলা বিকেবাড়ী এলাকায় ​জি.এন. কটন স্পিনিং লিমিটেড কারখানা শ্রমিকরা। শ্রীপুরের শিল্প নগরী মাওনাতে মিছিল করে আশপাশের গার্মেন্টস শ্রমিকরা।বিকালে শ্রীপুর মাস্টার বাড়ী সড়কে হ্যামস গার্মেন্টস থেকে আমান টেক্স পর্যন্ত  আনন্দ মিছিল করে এলাকার আশপাশের গার্মেন্টস শ্রমিকরা। তাছাড়া বিভিন্ন আঞ্চলিক সড়কে শ্রমিকদের শান্তিপূর্ণ ভাবে একত্রিত হয়ে এই আনন্দ মিছিল  করতে দেখা যায়।  

আরও পড়ুন

হাইমচরে জেগে ওঠা নতুন চরের সীমানা নির্ধারণ সম্পন্ন

মিছিলে শ্রমিকরা সরকার ও কারখানা মালিকপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দেন।মিছিলে অংশ নেওয়া  নারী  শ্রমিক জুয়েনা আক্তার জানান বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের এই ন্যায্য মজুরি খুব প্রয়োজন ছিল। সরকার ও মালিকপক্ষ আমাদের কথা ভেবে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা অনেক খুশি। আমরা এখন আরও মনোযোগ দিয়ে কাজ করব। শ্রমিক প্রতিনিধিরা জানান,শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে মালিক-শ্রমিক সুসম্পর্ক জরুরি। ন্যায্য মজুরি ঘোষণার মাধ্যমে সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা কারখানায় উৎপাদনের চাকা সচল রাখব।

শ্রমিকরা জানান, ন্যায্য মজুরি নিশ্চিত হওয়ায় তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কারখানায় কাজের পরিবেশ আরও সুন্দর হবে। আগামীকাল থেকে কারখানা খুলবে। স্বতস্ফুর্ত ভাবে কাজে যোগদান করবেন বলেও জানিয়েছেন তারা।

ন্যায্য মজুরি ঘোষণার এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 
 
ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: