শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ উদ্বোধন

শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরিতে অর্জিত প্রযুক্তিগত জ্ঞানকে সাধারণ মানুষের কল্যাণ এবং সমাজের বাস্তব সংকট নিরসনে কাজে লাগাতে ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। ‘বিয়ন্ড ক্লাসরুমস, ইনটু কমিউনিটিজ, টুওয়ার্ডস এ স্মার্টার চট্টগ্রাম’ স্লোগানকে সামনে রেখে সাইবার নিরাপত্তা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের লব্ধ জ্ঞান ও প্রযুক্তির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের সামাজিক কার্যক্রমে যুক্ত হলে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ, দলগত কাজ, যোগাযোগের দক্ষতা এবং সমস্যা সমাধানের মানসিকতা গড়ে ওঠে, যা তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক মো. সাদাত জামান খান। এছাড়াও সিএসই বিভাগের কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ কো-অর্ডিনেটর মো. হাসান এবং অতিথি শিক্ষক মো. আসিফ রহমান ও মো. তাসনিম আহমেদ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা জানান, মাঠপর্যায়ের এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের কেবল দক্ষ প্রযুক্তিবিদ হিসেবেই গড়ে তুলবে না, বরং স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেবার প্রসার ও উদ্ভাবনী পরিবর্তনে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, বাকলিয়া, চকবাজার, কোতোয়ালি, খুলশী, পাহাড়তলী, সদরঘাট, ডাবলমুরিং, হালিশহর ও আকবরশাহসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালাবে। 

ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে তারা ভুয়া সংবাদ ও ডিপফেক শনাক্তকরণ, ফিশিং, ওটিপি ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) জালিয়াতি, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বিষয়ে মানুষকে সচেতন করবে।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ রোধ, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষনিধন প্রতিরোধ এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতেও শিক্ষার্থীরা কাজ করবে। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সিএসই বিভাগের একাডেমিক কো-অর্ডিনেটর মো. রেজাউর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: