শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নাফনদী থেকে চার জেলে অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকা থেকে চার জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)'র বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সীমান্ত এলাকার বাসিন্দা ফয়েজ উল্লাহ জানান, শনিবার সকালে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় একটি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা—এমন খবর তিনি শুনেছেন। আটক জেলেদের বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায় বলে জানা গেছে।

ঘটনার পর ভুক্তভোগী জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে অবহিত করেছেন। তবে জেলেদের বাংলাদেশ নাকি মিয়ানমারের জলসীমা থেকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

 

অপহরণকক্সবাজার

শেয়ার করুন: