শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

খুলনায় দলিত জনগোষ্ঠীর আবাসন ও কর্মসংস্থান সংকট নিরসনের দাবি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় দলিত জনগোষ্ঠীর আবাসন ও কর্মসংস্থান সংকট নিরসনের দাবি
খুলনায় দলিত জনগোষ্ঠীর আবাসন ও কর্মসংস্থান সংকট নিরসনের দাবি

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কেসিসি সরকারের একটি অংশ বিধায় আমাদের ওপরও এই দায়িত্বের অনেকখানি বর্তায়। এ ছাড়া জনপ্রতিনিধি হিসেবে নাগরিকদের চাহিদা ও দাবি পূরণ করাও আমাদের দায়িত্ব।

প্রশাসক বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত ‘‘মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা’’ বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’’ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ এ পরামর্শ সভার আয়োজন করে।

সভায় হরিজন সম্প্রদায়ের জন্য অনুমোদিত বহুতল আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ক্ষেত্রে দলিত ও হরিজন জনগোষ্ঠীর মানুষের জন্য ন্যায্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা, নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া, প্রকৃত পরিচ্ছন্নতা কাজে নিয়োজিতদের নিজস্ব পরিচয়ে নিয়োগ, যথাযথ মর্যাদা ও শ্রমিক অধিকার নিশ্চিত করা এবং অন্যের নামে নিয়োগ নিয়ে তাদের দিয়ে কাজ করানোর অনিয়ম বন্ধ করা, কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের সরাসরি নিয়োগের ব্যবস্থা করা এবং ন্যায্য মজুরি, নিয়মিত বেতন, উৎসব বোনাস ও অন্যান্য শ্রমিক অধিকার নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে দলিত ও হরিজন জনগোষ্ঠীর প্রতি সব ধরনের বৈষম্য বন্ধ করে সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সভায় দলিত জনগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, মহানগরীর অধিকাংশ দলিত পরিবার সরকারি খাসজমিতে গড়ে ওঠা কলোনিতে অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে। জমির মালিকানা না থাকায় আবাসন উন্নয়নের সুযোগের অভাব এবং উচ্ছেদের আশঙ্কায় তারা নিরাপদ ও স্থায়ী আবাসন গড়ে তুলতে পারছে না। অন্যদিকে দলিত পরিচয়ের কারণে কলোনির বাইরে বাসা ভাড়া পাওয়াও কঠিন। পূর্বে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজন জনগোষ্ঠীর মানুষ নিয়োগ পেলেও বর্তমানে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আসায় তারা কর্মসংস্থানের সুযোগ থেকে পিছিয়ে পড়ছেন। দলিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের আবাসন ও কর্মসংস্থান সমস্যা সমাধানে তারা খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

আরও পড়ুন

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন

পরামর্শ সভায় উত্থাপিত বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রশাসক বলেন, পূজা মন্ডপ পরিদর্শন ও ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে ওয়ার্ড পর্যায়ে পরিদর্শনকালে কোন মন্দিরে কি প্রয়োজন তা তালিকাভুক্ত করা হয়েছে এবং ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়া সোনাডাঙ্গা হরিজন কলোনীতে বিদ্যমান পুকুরের পাড় বাঁধাই করে ব্যবহার উপযোগী করা হবে। পাঁচ নম্বর ঘাটের স্কুল, হাসপাতাল ঘাট, প্রতিমা বিসর্জন ঘাটের উন্নয়নসহ আবাসন ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর নিকট প্রকল্প উপস্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী’র সভাপতিত্বে পরামর্শ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু এবং খুলনা মহানগর হরিজন ঐক্য পরিষদের সভাপতি কুমার লাল। অন্যান্যের মধ্যে নাগরিক উদ্যোগের ফিল্ড কোঅর্ডিনেটর পলাশ হালদার, অ্যাকাউন্টস এন্ড এডমিন পবিত্র মন্ডল, প্রজেক্ট অফিসার জয়দেব দাস, মহানগর হরিজন ঐক্য পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক সুশিল ডোম, রেলওয়ে হাসপাতাল কলোনীর বাসিন্দা কার্তিক রাম রাউত, নাগরিক উদ্যোগের মাঠ সমন্বয়কারী পলাশ হালদার প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন বিডিইআরএম-খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী। কেসিসি’র ৩ ও ২১ নম্বর ওয়ার্ডের দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: