ধামরাইয়ে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী (৪৭) নামের দুই সন্তানের জননীর পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার সূয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার মো. আজিজুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ধামরাই থানার অপারেশন (ওসি) দেবাশীষ সানা সাংবাদিকদের জানান, মরদেহটি উদ্ধার করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।