শিরোনাম
ইয়েমেনের ৪ প্রদেশে বিমান হামলাহরমুজে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ : আইআরজিসিঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭ইয়েমেনের ৪ প্রদেশে বিমান হামলাহরমুজে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ : আইআরজিসিঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭

খুলনার আদালত চত্বর থেকে পালিয়ে গেল ২ আসামি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণার আগেই আদালত চত্বর থেকে পালিয়ে গেছেন দুই আসামি। 

পরে আদালত ওই দুই আসামিকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- খুলনা সদর থানার আলতাপপোল লেনের নাসির দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া মৌজে আলী খাঁর ছেলে সিরাজ খাঁ এবং পুলিশ লাইন পশ্চিম গলির পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান হাওলাদারের ছেলে হারুন অর রশিদ।

আদালত সূত্রে জানা যায়, মামলার রায় ঘোষণার সময় ঘনিয়ে এলে দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালত চত্বর থেকে কৌশলে পালিয়ে যান। পরে আদালত তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

কোকোর জন্মদিন উপলক্ষে কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

আদালত সূত্রে আরও জানা গেছে, মাদক সংক্রান্ত ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে।

ভোরের আকাশ/এনউব

পালিয়ে গেল ২ আসামি

শেয়ার করুন: