নড়াইলে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় নড়াইল সাবরেজিস্ট্রার অফিসের হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর সদর সাব-রেজিস্টার অফিস ও দলিল লেখকদের আয়োজনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর সাব-রেজিস্টার মো: মইনুল হক, জেলা সমবায় কর্মকর্তা আমেনা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সমবায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শেখ শাহিনুর রহমান (শাহিন) ও বাংলাদেশ দলিল লেখক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি বি এম হামিনুর রহমান।
শপথ গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি খন্দকার মশিয়ার রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলী খান, সাধারণ সম্পাদক মো: আরমান আলী খান, সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন, সদস্য আব্দুর রহিম শেখ,মো. আব্দুল্লাহ টিটো।নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম।
ভোরের আকাশ/ এনউব