শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটর দিয়ে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনি চন্দ্র (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন।

এর আগে শনিবার দুপুরের দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের হিন্দুপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনি চন্দ্র মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের দেবেন্দ্রনাথ চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল থেকে মনি চন্দ্র তার এক প্রতিবেশীর বাড়িতে কাজ করছিল। পরে দুপুরে তিনিসহ দুজন পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এ সময় সেচ পাম্পের মোটরে থাকা টিউবয়েল আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় সেটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধা

শেয়ার করুন: