শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বাবু মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 

একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত বাবু মন্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাবু মন্ডলের সঙ্গে ২০০৯ সালে তার চাচাতো বোন হাজেরা খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিলো। এরই জেরে ২০১১ সালের ৮ নভেম্বর হাজেরা খাতুনকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে বাবু মন্ডল। এঘটনায় নিহতের পিতা নুরুল হুদা বাদী হয়ে মামলা দায়ের করেন। 

দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত বাবু মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: