শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আউলিয়াপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফজলুর রশিদ ফজলু। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে প্রায় সাড়ে তিন শতাধিক মোটরসাইকেলের এই বহর নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে রামসাগর, ঘুঘুডাঙ্গা, শিকদার হাট ও করিমুল্লাপুরসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ এলাকার অসংখ্য সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুন

বিজিবির অভিযানে ৯১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫৯

র‍্যালি শুরুর পূর্বে সমবেত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফজলুর রশিদ ফজলু। তিনি বলেন, জনগণের শক্তিই আমার মূল শক্তি। এলাকার সাধারণ মানুষ ও আমার সমর্থকরা চান আমি যেন ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হই। মূলত তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি। দল যেকোনো সময় আমাকে মনোনয়ন দিতে পারে।

এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে তিনি আরও বলেন,আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: