শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বদলির আদেশ প্রত্যাহার করে তাকে আরও অন্তত দুই বছর শিবচরে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন মহল।

রবিবার বিকেলে শিবচর উপজেলা পরিষদ  চত্বরের সামনে এ "শিবচরের সচেতন  নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে বদলির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পোস্ট দিতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৩৬তম বিসিএসের কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ২০২৫ সালের ২৪ আগস্ট শিবচরে ইউএনও হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার উন্নয়ন, জনকল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, মাদক নিয়ন্ত্রণ এবং উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধনসহ নানা জনমুখী উদ্যোগ নিয়ে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। চলমান এসব উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে আরও কিছুদিন শিবচরে রাখা জরুরি।

তারা আরো বলেন, ‘এইচ এম ইবনে মিজান একজন জনবান্ধব ইউএনও। যোগদানের পর থেকেই তিনি শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার হাত ধরে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও দুই বছর শিবচরে প্রয়োজন। এটি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং শিবচরের বৃহত্তর স্বার্থের দাবি।’

আরও পড়ুন

‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাবির অবস্থান’ শীর্ষক সেমিনার

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে ইউএনও এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ পুনর্বিবেচনা করে তাকে শিবচরে বহাল রাখার জোর দাবি জানানো হয়।

মানববন্ধন স্থানীয় বিএনপির নেতা সাইদুজ্জামান নাসিম,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর শিবচর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা জাফর আহমেদ, প্রচার সম্পাদক শাহীন মিয়া, বিএনপির নেতা খলিল মিরবল, স্থানীয়  সাংবাদিক রফিকুল ইসলাম রাজা, সাংবাদিক মাসুম হাওলাদার, সাংবাদিক শহিদুল ইসলাম,সাংবাদিক রাসেল মাদবর, ব্যবসায়ী মো. মহিউদ্দিন,ছাত্রনেতা কাওসার হামিদ খানসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: