শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

আদিতমারীতে ছাগলের ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ: আড়াই লাখ টাকা চুরির অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ছাগলে শাকসবজি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে লালমনিরহাটের আদিতমারীতে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় মো. মমিনুল হক নামের এক ব্যক্তি প্রতিপক্ষের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ভেলাবাড়ী এলাকার মমিনুল হকের ভাগ্নে গোষ্ঠী ও প্রতিপক্ষ এরশাদ হোসেনের পরিবারের মধ্যে ছাগলে শাকসবজি খাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২ নভেম্বর বিকেলে অভিযুক্ত ব্যক্তিদের ছাগল মমিনুলের পরিবারের রোপণ করা শাকসবজির ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

অভিযোগে বলা হয়, ওই ঘটনার জেরে রাতের দিকে অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধ হয়ে মমিনুলের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বাধা দিতে গেলে মমিনুলের ছোট ভাইয়ের স্ত্রী মোছা. জান্নাতি বেগমকে শ্লীলতাহানি ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় জান্নাতি বেগমের কামড়ে অভিযুক্ত এরশাদ হোসেন আহত হন। এ ছাড়া এজাহারে উল্লেখিত ৩, ৪ ও ৫ নম্বর অভিযুক্ত ব্যক্তির লাঠির আঘাতে মমিনুলের মা মোছা. মোহছেনা বেগম গুরুতর আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে প্রথম অভিযুক্ত এরশাদ হোসেন ঘরের ভেতরে প্রবেশ করে তোশকের নিচে রাখা দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান। দোকান কেনার জন্য ওই টাকা জমিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান।

আরও পড়ুন

বাগেরহাট খানজাহান আলীর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা তাঁরা আগে দেখেননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা।

এ বিষয়ে আদিতমারী থানার পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: