শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জে গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে টংগীবাড়ী থানার বেতকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই দীপঙ্কর, এসআই পলাশ ও এএসআই শাহ আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১। মো. লোকমান হোসেন (২৯), পিতা-মৃত আব্দুল মালেক মিয়া, মাতা- মোসা. খোদেজা খাতুন, সাং-দক্ষিণ বেজুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
২। মো. রুহুল আমিন (৩১), পিতা-মৃত হুরুন মিয়া, মাতা- মোছা. জাহেরা খাতুন, সাং-দক্ষিণ বেজুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

তাদের কাছ থেকে ১৩ পোটলা গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১২ কেজি। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৯-৯৮১৯ নম্বরের একটি পিকআপও জব্দ করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টংগীবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/মো.আ.

মুন্সিগঞ্জপুলিশআটকমাদক

শেয়ার করুন: