শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি
শ্রীপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে জব্দ করা নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি

মাগুরার শ্রীপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় জব্দ করা একটি ইঞ্জিনচালিত নৌকা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার গঙ্গারামখালী দুর্গোমন্দির সংলগ্ন এলাকায় এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই নিলাম কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফারদীন মুনীর অর্ণব। এ সময় তিনি মা ইলিশ সংরক্ষণ, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে জেলে সম্প্রদায় ও স্থানীয়দের মাঝে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ, জেড, এম তৌহিদুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. শামীম আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সরকার নির্ধারিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় ওই ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়েছিল। পরে নিয়ম অনুযায়ী প্রশাসন সেটি উন্মুক্ত নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়।

​উন্মুক্ত এই নিলামে মোট পাঁচজন দরদাতা অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ ৯ হাজার টাকা দর হাঁকিয়ে গঙ্গারামখালী গ্রামের জগদিশ বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস নৌকাটি কিনে নেন।

​উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের ফলে এলাকায় অবৈধভাবে মাছ শিকারের প্রবণতা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: