শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ১ ডিসেম্বর শুরু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৭ সালের জন্য নবায়ন আগামী ১ ডিসেম্বর শুরু হবে।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাতের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাট উৎস করসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, গোলাবারুদসহ লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে তার রশিদ প্রদর্শন করতে হবে।

এছাড়া, নবায়নের সময় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীর মোবাইল নম্বর, ইমেইল নম্বর, মূল লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনের সাথে আবশ্যিকভাবে জমা দিতে হবে। গত বছরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের পূর্বে সকল গোলাবারুদের হিসাব এবং থানায় দাখিলকৃত জিডির কপিসহ নবায়ন করার জন্য নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হতে হবে। থানার জিডির কপি ও গোলাবারুদের হিসাব সঠিকভাবে প্রদান করা না হলে লাইসেন্স নবায়ন করা হবে না।

আরও পড়ুন

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপির বাড়িতে আগুন

বিজ্ঞপ্তি অনুযায়ী কয়রা ও পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় ৬ ডিসেম্বর, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় ৭ ডিসেম্বর, রূপসা ও তেরখাদা উপজেলায় ৮ ডিসেম্বর, মেট্রোপলিটন থানা খুলনা সদর ও লবণচরা থানা এলাকার লাইসেন্সধারীরা ৯ ডিসেম্বর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা ১০ ডিসেম্বর, দৌলতপুর ও খানজাহান আলী থানা ১৩ ডিসেম্বর, আড়ংঘাটা ও হরিণটানা থানা ১৪ ডিসেম্বর এবং দিঘলিয়া উপজেলায় ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত জুডিসিয়াল মুন্সিখানা শাখা, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের কক্ষ নম্বর ২২০ থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা যাবে।

নির্ধারিত তারিখে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারীরা এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা রুম নম্বর-২২০ থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

ভোরের আকাশ/এফএ  

শেয়ার করুন: