শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

শীতের আগমনে ব্যস্ত ঘোড়াঘাটের লেপ-তোষক কারিগররা

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শীতের আমেজ বাড়তে শুরু করায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে। শীত মৌসুমে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে কেউ আগেভাগেই হাট-বাজারে বিক্রির জন্য লেপ-তোষক তৈরি করে মজুদ করছেন। আবার কেউ ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী তৈরি করছেন লেপ, তোষক ও বালিশ।

উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, কাপড় ও তুলার মান অনুযায়ী লেপ-তোষকের দাম নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে ৪ থেকে ৫ হাত মাপের একটি লেপ বা তোষক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কারিগররা জানান, প্রতিটি লেপ তৈরির মজুরি হিসেবে তাঁরা ২০০ থেকে ৩০০ টাকা পান। তবে কাপড় ও তুলার দাম বেড়ে যাওয়ায় এ বছর লেপ-তোষকের দামও কিছুটা বেশি। এরপরও পরিবারের সদস্যদের জন্য চাহিদা অনুযায়ী লেপ-তোষক ও বালিশ তৈরি করাচ্ছেন অনেকে।

ইতিমধ্যে উপজেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। রাত ১০টার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর কুয়াশাও পড়ছে। এ অবস্থায় রাতে গরম কাপড় ছাড়া ঘুমানো কঠিন হয়ে পড়েছে। তাই নিজের ও পরিবারের সদস্যদের জন্য লেপ-তোষক ও বালিশ সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার প্রচলিত রীতি অনুযায়ী, শীত মৌসুমে নতুন জামাই-মেয়েকে লেপ-তোষক ও বালিশ উপহার দেওয়ার চল রয়েছে। এ কারণেও এ সময়ে এসব পণ্য তৈরির চাহিদা বাড়ে।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে ৪ গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে কাঠের ব্রিজ নির্মাণ

উপজেলার বিভিন্ন হাট-বাজারে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী লেপ-তোষক তৈরির দোকান। এ পেশায় নিয়োজিত কারিগর রিপন জানান, এ বছর শুরু থেকেই শীতের তীব্রতা কিছুটা বেশি হতে পারে বলে মনে হচ্ছে। ফলে কাজের চাপও বাড়ছে। স্থানীয় লোকজন বাড়িতে ব্যবহারের জন্য লেপ, তোষক ও বালিশ তৈরি করতে আসছেন।

ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৩০ থেকে ৪০টি লেপ-তোষকের দোকান রয়েছে। এসব দোকানের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: