সিরাজগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জু'র উপর হামলার প্রতিবাদে যুবদল নেতা নয়নকে দল থেকে বহিস্কার ও গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিরাজগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, লইয়ার্স কাউন্সিল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম সেলিম, সহ সভাপতি এড. নাজিম উদ্দীন, এড. মাসুদুর রহমান, এড. আব্দুল মতিন সাধারণ সম্পাদক এড. আবু তালেব, সহ সাধারণ সম্পাদক এড. সাইদুল ইসলাম, সদস্য এড. আসলাম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তার বলেন, যুবদল নেতা নয়নের সন্ত্রাসী কার্যক্রমের কারনে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে নির্যাতন করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে নয়নকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। নয়নের কর্মকাণ্ড সরকারকে বিতর্কিত করছে। তাকে দল থেকে বহিস্কার করতে হবে।
বক্তরা আরো বলেন, সরকারের পায়ের নিচে মাটি নাই। সরকারকে শেষ করতে নয়নরাই যথেষ্ট। সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দমন করতে না পেরে আইনজীবীদের দমন করার চেষ্টা করছেন।
ভোরের আকাশ/ এনউব