নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশ ধ্বংসকারী খুনী ফ্যাসিষ্ট ও রক্তপিপাসু শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে আইনজীবী সমিতির ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নাটোর জেলার আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আইনজীবী সমিতির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, সারা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের যে অগ্নি সন্ত্রাস অবরোধ করছে। আজকে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দেশে গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্র চলছে। শ্রমিকদের দিয়ে মাঠে নামিয়েছে এই সব সন্ত্রাসের নৈরাজের প্রতিবাদে আজ আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মানবিক সরকার উনি প্রশাসনকে আইনের শাসন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন। যে কারনে প্রশাসন আইন শৃঙ্খলার বাহিনী কোথাও গুলি করেনি তাদের হাতে কোন মানুষ হত্যা হয়নি। আগামীতে সকল আইনজীবীকে সজাগ থাকার জন্য আহবান জানানো হয়। শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন-নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নাটোর জেলা দায়রা জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর, সাধারন সম্পাদক শফিকুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর পিপি আব্দুল কাদের মিয়াসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব