শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজারে বন্যাদুর্গতদের পাশে জেলা পুলিশ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টানা ৬-৭ দিনের ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) জেলার ঝিলংজা, চৌফলদণ্ডী, ফরিনাফাড়ি ও পেকুয়া উপজেলার নতুন লাহাজানি পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।

এ সময় কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এছাড়া সরেজমিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক। তিনি পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন।

জেলা পুলিশ জানায়, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন

খুলনায় মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার, খুনের সাথে জড়িত দম্পতি আটক

এ সময় অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের দায়িত্ব ও মানবিক অঙ্গীকারের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

ভোরের আকাশ/র.ই


 

মো. নাজিমুল হক

শেয়ার করুন: