শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

প্রকাশ : ৫ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জীবননগরে বিভিন্ন ফিলিং স্টেশন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি মূলক অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার। মঙ্গলবার (৫মে) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জীবননগর পৌর এলাকায় এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে মনোয়ারা সনো সেন্টার ও নার্সিং হোম নামের এক প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জীবননগর শহরে মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম তদারকি করা হয়। এসময় অপারেশন থিয়েটার ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় মোছা.মনোয়ারা খাতুন কে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়াও চিকিৎসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে আরও আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা আক্তার রুনা,ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম সহ জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

আরও পড়ুন

পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ শুরু নির্দেশ

ভোরের আকাশ/এনউব

জরিমানা

শেয়ার করুন: