শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ পণ্য ওঠানামা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি ও চিটাগং কন্টেইনার টার্মিনাল-সিসিটিসহ বিভিন্ন টার্মিনালে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকরা।

বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন পাঁচ শতাধিক শ্রমিক। এতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন তারা। সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দিলেও পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা।

সাইফ পাওয়ারটেক কর্মরত শ্রমিক মো. ইসমাইল জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে এবং সাতটি বার্থে পণ্যবাহী জাহাজ রয়েছে।

শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনার কথা জানিয়েছেন। তবে বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোন আলোচনা হবে না বলে  জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন বলে জানান আন্দোলনরত শ্রমিকরা।

আরও পড়ুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে কর্মবিরতির কারণে দেশের প্রধান সমুদ্রবন্দরের পণ্য ওঠানামা ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শ্রমিকদের আশঙ্কা, নতুন প্রতিষ্ঠান দায়িত্ব নেওয়ার আগে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ তাদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধ না করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা। এ পরিস্থিতিতে বকেয়া বেতন, দুই ঈদের বোনাস, গ্র্যাচুইটি, সরকারি ছুটির দিনের পারিশ্রমিকসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা।

ভোরের আকাশ/ইউএম
 

চট্টগ্রাম বন্দরশ্রমিককর্মবিরতি

শেয়ার করুন: