শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শীতের রাতে ২ শিশুকে রাস্তায় ফেলে গেল বাবা-মা!

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে অসুস্থ দুই সন্তানকে সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন পাষণ্ড মা-বাবা। চার বছর বয়সী এক কন্যা শিশু ও তার দুই বছর বয়সী বাকপ্রতিবন্ধি ছোট ভাইকে উদ্ধার করে আশ্রয় দিয়েছেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। এ সময় কনকনে শীতে শিশু আয়শা তার ভাইকে আগলে ধরে রাখতে দেখা যায়।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা শিশু দুটিকে দেখতে পান মহিম উদ্দিন।

তিনি জানান, ‘সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে আমি এগিয়ে যাই। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে তাদের নিজের বাড়িতে নিয়ে আসি।’

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় বোন আয়শার (৪) ভাষ্যমতে, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার।

আয়শা জানায়, তাদের মা-বাবার কাছ থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।

মহিমের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ, ছোট শিশুটি প্রতিবন্ধিও। রাতে তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে।

আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর মোমেন বলেন, বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে এসেছি, বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

সন্তানচট্টগ্রাম

শেয়ার করুন: