শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিবপুর (নরসিংদী) সংবাদাতা

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুর কলেজ গেইট এলাকায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নরসিংদী জেলা, শিবপুর উপজেলা, শিবপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন

রংপুরে চার হত্যা: জেলগেটে দুই আসামিকে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিবপুর উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে শিবপুর পৌরসভা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: