শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাইয়েও পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা জেলার মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম । এর আগে মে মাসের পারফরম্যান্স মূল্যায়নেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা জেলার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

সভায় জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন সূচকে পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

মূল্যায়নে আশুলিয়া থানার সার্বিক কার্যক্রম বিবেচনায় ওসি মোহাম্মদ তরিকুল ইসলামকে জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পরে পুলিশ সুপার শামীমা পারভীনের কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পরপর দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু

ওসি তরিকুল ইসলাম বলেন, এ অর্জন আশুলিয়া থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টদের মতে, একটি থানার পারফরম্যান্স শুধু গ্রেপ্তার বা উদ্ধার অভিযানের সংখ্যায় সীমাবদ্ধ নয়; অপরাধ প্রতিরোধ, মামলা তদন্তের মান, দ্রুত পুলিশি সেবা, জনসম্পৃক্ততা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়গুলোও এর সঙ্গে সম্পৃক্ত। সে বিবেচনায় একই বছরে দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া আশুলিয়া থানার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

ভোরের আকাশ/ইউএম

পারফরম্যান্স মূল্যায়ন, ওসি, আশুলিয়া থানা

শেয়ার করুন: