শিরোনাম
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা নিয়ে অনিশ্চয়তা, রোগীদের মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা নিয়ে অনিশ্চয়তা, রোগীদের মানববন্ধন
চমেকে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা নিয়ে অনিশ্চয়তা, রোগীদের মানববন্ধন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের জন্য পরিচালিত স্যান্ডরের ডায়ালাইসিস কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সদস্যরা। 

স্বল্প খরচে চিকিৎসাসেবা অব্যাহত রাখার দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন তাঁরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে ডায়ালাইসিস নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চমেক হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে বর্তমানে ২৭৬ জন কিডনি রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সরকারি ভর্তুকির আওতায় প্রতিবার ডায়ালাইসিসের জন্য তাঁদের ব্যয় করতে হচ্ছে মাত্র ৬২১ টাকা। অন্যদিকে, বেসরকারি হাসপাতালে একই চিকিৎসা নিতে রোগীপ্রতি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়।

বক্তারা বলেন, কিডনি রোগীদের সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিস করাতে হয়। ফলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো আর্থিক সামর্থ্য অধিকাংশ রোগীর নেই। স্যান্ডরের বর্তমান কার্যক্রম বন্ধ হয়ে গেলে স্বল্প আয়ের রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

মানববন্ধনে অংশ নেওয়া এক রোগীর স্বজন বলেন, এই কেন্দ্রে চিকিৎসা নেওয়া অধিকাংশ মানুষই আর্থিকভাবে অসচ্ছল। কম খরচে নিয়মিত ডায়ালাইসিসের সুযোগ পাওয়ায় তাঁরা কোনোভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে এসব রোগীর চিকিৎসা কোথায় হবে, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। তাই রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরেক রোগীর স্বজন বলেন, কেন্দ্রটির কর্মকর্তা, চিকিৎসা-সংশ্লিষ্ট টেকনিশিয়ান ও অন্যান্য কর্মীদের সেবার মান নিয়ে রোগীদের সন্তুষ্টি রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে তুলনামূলক কম খরচে চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকার যদি ভবিষ্যতে অন্য কোনো ব্যবস্থাপনায় সেবা পরিচালনা করতে চায়, তাহলে আগে বিকল্প কেন্দ্র প্রস্তুত করতে হবে। পাশাপাশি বর্তমান চিকিৎসার মান ও রোগীদের বহনযোগ্য খরচ নিশ্চিত করা জরুরি। বিকল্প ব্যবস্থা চালু না করে বিদ্যমান সেবা বন্ধ করা হলে রোগীরা চরম সংকটে পড়বেন।

মানববন্ধনে বক্তারা আরও জানান, চট্টগ্রাম ও ঢাকায় স্যান্ডরের পরিচালিত কেন্দ্রগুলোতে প্রায় ৫০০ রোগী স্বল্প ব্যয়ে ডায়ালাইসিস সেবা পাচ্ছেন। চমেক হাসপাতালের নিজস্ব জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে তাঁরা বলেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া পুরো কার্যক্রম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে চিকিৎসার গুণগত মান ও নিয়মিত সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বর্তমান কেন্দ্রেই স্যান্ডরের মাধ্যমে ডায়ালাইসিস কার্যক্রম চালু রাখার দাবি জানান তাঁরা।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে স্যান্ডরের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিডনি রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

উল্লেখ্য, সরকারের সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১৯ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। তবে সরকারি ব্যবস্থাপনায় বিকল্প সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আপাতত আরও ছয় মাস প্রতিষ্ঠানটির মাধ্যমে ডায়ালাইসিস কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: