সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই জলদস্যু সহযোগী আটক

খুলনা জেলার কয়রা থানাধীন ৫নং কয়রা পাড়পাড়া এলাকায় বিশেষ অভিযানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুই জলদস্যুর সহযোগিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, হাফিজুর রহমান (৩৭), পিতা: কেরামত গাজী ও আব্দুর রহিম (২৬), পিতা: জামাল ফারুক, তারা উভয়েই কয়রার বাসিন্দা। অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে ০৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামি হাফিজের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহযোগিতা করার তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে।
এছাড়া দ্বিতীয় আসামি রহিমকে জলদস্যুদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও রশদ সরবরাহ এবং এলাকায় সোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে দস্যুদেরকে সহযোগিতা করত বলে জানায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার কয়রা থানায় অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা