শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরাঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে দীর্ঘদিন ধরে বিভক্ত সাংবাদিকদের একত্রিত হয়ে কাজ করার উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রেসক্লাবের নতুন কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসান।

উদ্বোধন শেষে প্রেসক্লাবের আহ্বায়ক নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমাদুল হাসান সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, ঘাটাইলে যোগদানের পর তিনি কয়েকটি বিভক্ত সাংবাদিক সংগঠনের কার্যক্রম দেখেছেন। এ কারণে প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও জটিলতা তৈরি হতো। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর সাংবাদিকরা ভেদাভেদ ভুলে এক ছাতার নিচে এসেছেন উল্লেখ করে তিনি তাদের অভিনন্দন জানান।

ইউএনও আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ আর সাংবাদিকরা সমাজের বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঘাটাইল প্রেসক্লাব এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরে মানুষের আস্থা অর্জন করেছে। নতুন কার্যালয় সাংবাদিকদের কর্মস্পৃহা ও লেখার ধার আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার জাহান কলির সার্বিক তত্ত্বাবধানে এবং সাংবাদিক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হেলাল, পৌর বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম, এস জি এস সেলিম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন ও লায়ন ডা. আব্দুল সাত্তার।

আরও পড়ুন

সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন বিভাগে হাদিয়াহর সাফল্য

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ঘাটাইলের সার্বিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে প্রীতিভোজ ও মিষ্টি বিতরণ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: