শ্রীপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

গাজীপুরের শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা নিশ্ছিদ্র নিরাপত্তায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদুল ইসলাম, শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ কুমার দাস,সাধারণ সম্পাদক সুমন কর্মকার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, পৌর পূজা উদযাপন কমিটির কৃষ্ণ ভাষপুর প্রমুখ।
সভায় উপজেলার ৬০টি পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিশ্ছিদ্র নিরাপত্তায় উদযাপনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার সদস্যসহ স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়।
তাছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়।
ভোরের আকাশ/মো.আ.