শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাভাবিপ্রবির আইন অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে তার অবসরের বয়স হয়ে গেলে সেই তারিখটিই কার্যকর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশটি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ। সংশ্লিষ্ট সকল দপ্তরে ইতিমধ্যে এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রেখে চলেছেন এই শিক্ষাবিদ। তার রয়েছে বর্ণাঢ্য একাডেমিক ক্যারিয়ার।

শহিদুল ইসলামের শিক্ষাজীবন শুরু হয় মেধার উজ্জ্বল স্বাক্ষর দিয়ে। ১৯৭৯ সালে ঢাকা বোর্ডে চতুর্থ স্থান অধিকার করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। মেধাবী ছাত্র হিসেবে তিনি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সান্নিধ্য লাভ করেন।

আরও পড়ুন

রাজবাড়ীর নিখোঁজ মা-শিশুর অর্ধগলিত মরদেহ মিলল ফরিদপুরে

১৯৮৬ সালে সম্মান ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করে তিনি নিজ বিভাগেই প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি একজন কমনওয়েলথ স্কলার। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইড থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী এই শিক্ষক শিক্ষকতা জীবনে পাড়ি দিয়েছেন দীর্ঘ ৪০ বছর।

বিশ্ববিদ্যালয়ের চলতি ভিসি ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, নিয়োগ বাতিলের অফিশিয়াল চিঠি এখনও তিনি পাননি। তবে, নতুন কাউকে নিয়োগ দেওয়া হলে তার প্রতি শুভেচ্ছা জানান তিনি এবং বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করেন।

ভোরের আকাশ/নি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: