শিরোনাম
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২

ক্যান্সারে আক্রান্ত বিলকিসকে সহায্যের আকুতি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎একদিকে স্তন ক্যান্সারের সঙ্গে বেঁচে থাকার লড়াই, অন্যদিকে অর্থাভাবে থমকে আছে চিকিৎসা। তিন সন্তানের জননী বিলকিস বেগম (৪২) এখন শয্যাশায়ী। অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে চান স্বামী আব্দুল ছফুর মিয়া। কিন্তু রিকশা চালিয়ে সামান্য যে আয় হয়, তাতে সংসার চালানোই কঠিন। এর মধ্যে জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত রিকশাটির ব্যাটারিও নষ্ট হয়ে গেছে। ফলে স্ত্রীকে চিকিৎসা করানো তো দূরের কথা, সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তিনি।

 এমন পরিস্থিতিতে স্ত্রীর চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারি সহযোগিতা কামনা করছেন অসহায় বিলকিসের স্বামী ছফুর মিয়া। ‎বিলকিস বেগম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের বাসিন্দা।

‎২০২০ সালে প্রথম তার শরীরে স্তন ক্যান্সার শনাক্ত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও সুস্থ না হওয়ায় পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি স্তন অপসারণ করেন চিকিৎসকরা। এরপর কয়েক বছর কিছুটা সুস্থ ছিলেন তিনি। কিন্তু আবারও ফিরে এসেছে ক্যান্সার। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিছানায় শুয়েই কাটছে তার দিন-রাত।

‎একসময় সংসারের কাজকর্ম সামলানো আর সন্তানদের নিয়ে স্বপ্ন দেখাই ছিল বিলকিসের প্রতিদিনের জীবন। কিন্তু অসুস্থতা কেড়ে নিয়েছে সেই স্বাভাবিক জীবন। এখন নিজের চিকিৎসার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় দিন কাটছে তার।

‎‎পরিবারটির সম্বল বলতে পৈতৃক সূত্রে পাওয়া কয়েক শতক বাড়িভিটে। পেশায় রিকশাচালক আব্দুল ছফুর মিয়ার উপার্জনেই চলত পাঁচ সদস্যের সংসার। কিন্তু রিকশাটির ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় বর্তমানে সেটিও চালাতে পারছেন না তিনি। ফলে বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র আয়ের পথ।

‎বিলকিসের প্রথমবার অস্ত্রোপচারের সময় স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার খরচ জোগাড় হয়েছিল। কিন্তু নতুন করে রোগ দেখা দেওয়ায় আবারও প্রয়োজন চিকিৎসা ও ওষুধের। এবার আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। একদিকে অসুস্থ স্ত্রীর চিকিৎসার চিন্তা, অন্যদিকে তিন সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব সব মিলিয়ে দিশেহারা আব্দুল ছফুর মিয়া।

‎স্থানীয়রা জানান, বিলকিসের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতা পেলে আবারও চিকিৎসার সুযোগ পাবেন বিলকিস।

‎এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ্ বলেন, 'সরকার নির্ধারিত সাতটি জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করে থাকে। বিলকিস বেগমের পরিবারের পক্ষ থেকে এ সহায়তার জন্য আবেদন করা হলে তা যাচাই-বাছাই করে সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।'

আরও পড়ুন

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

‎অসুস্থ বিলকিস বেগম সুস্থ হয়ে আবারও পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবন কাটাতে চান তিনি। কিন্তু অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে অনিশ্চয়তায় দিন কাটছে তার। ‎

স্ত্রীকে সুস্থ করে তোলার আকুতি জানিয়ে আব্দুল ছফুর মিয়া স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা চান তিনি। বিলকিসের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: