শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ডিউটি অফিসার বশির আহমেদ।

রোববার মধ্যরাত ৩টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কর্তৃপক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। পরে দুই ঘণ্টা পর সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, রোববার মধ্যরাত থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। নদীতে ফেরি চালকদের দৃষ্টিসীমা কমে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। এ কারণে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। পরে ভোরের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ডিউটি অফিসার বশির আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় সোমবার ভোর থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: