সিংগাইরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় লক্ষীপুর আওড়া ব্রিজ হতে বাহাদিয়া প্রাইমারি স্কুল সড়ক ভায়া কানাইনগর খাল সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার লক্ষীপুর আওড়া ব্রিজ এলাকায় এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সড়কটির চেইনেজ ০০-১৯৬০ মিটার, অর্থাৎ প্রায় ১.৯৬ কিলোমিটার অংশ বিসি (বিটুমিনাস কার্পেটিং) দ্বারা উন্নয়ন করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার পপি, সিংগাইর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রকৌশলী মো. জামাল, সিংগাইর উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. আওলাদ হোসেন ও মো. আমজাদ হোসেন, সায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন,সিংগাইর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, সিংগাইর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রিপন আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সড়কটি উন্নয়ন হলে লক্ষীপুর, আওড়া, বাহাদিয়া ও কানাইনগরসহ আশপাশের এলাকার মানুষের চলাচল ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/আ.র